odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
অনিশ্চিত নিরাপত্তার অধিকার

জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ December ২০১৮ ১৩:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ December ২০১৮ ১৩:০৯

জার্মানির রাজধানী বার্লিনে এক বাংলাদেশি ব্লগারকে তার আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক মৃত্যুর শিকার হওয়ার ওই লেখিকার নাম তমালিকা সিংহ। তিনি ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন এবং অর্পিতা রায়চৌধুরী নামে লেখালেখি করতেন।

বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাসার গোসলখানা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। সেখানে উপস্থিত একজন চিকিৎসক তমালিকাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃতের পরিবার চাইলে মরদেহ দেশে নেয়ার ব্যাপারে সহায়তার আশ্বাসও দিয়েছে দূতাবাস।

লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’ও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনেও মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে। তিনি বলেন, আমরা আমাদের ‘নির্বাসিত লেখক' ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত। যেহেতু পুলিশের তদন্ত এখনেও অব্যাহত রয়েছে, তাই এই বিষয়ে আমরা আর কোনও মন্তব্য করতে পারছি না।

বাংলাদেশের আরেক নির্বাসিত ব্লগার জোবায়েন সন্ধি এবং তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন। তিনি জানান, সিংহর সঙ্গে তার ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সবশেষ ১২ ডিসেম্বর তাদের কথা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, পেন জার্মানি এখন অবধি বেশ কয়েকজন বাংলাদেশি ব্লগার এবং লেখককে জার্মানিতে নির্বাসিত জীবনযাপনে সহায়তা করেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লেখক হুমায়ুন আজাদ। তাকে ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। খবর ডয়েচে ভেলের।



আপনার মূল্যবান মতামত দিন: