odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 17th November 2026, ১৭th November ২০২৬
বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। তবে তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকার কথা জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগ, বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতা সাইফুলের

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৬ ১০:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৬ ১০:৪৯

অধিকারপত্র ডটকম অনলাইন ডেক্স।

নিজস্ব প্রতিবেদক  ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬:  বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে বিএনপি ও জিয়া পরিবারের প্রতি ভালোবাসা এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা অটুট থাকার কথা উল্লেখ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে খান সাইফুল লেখেন, ‘আজ থেকে বিএনপির সকল রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।’

নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘জিয়া পরিবার ও বিএনপিকে অনেক ভালোবাসি। তাই জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিএনপির পক্ষ হয়ে রাজপথে ছিলাম আমরা তৃণমূলের কর্মীরা।’

দলের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে সাইফুল বলেন, সারা বাংলাদেশের মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে আওয়ামী লীগকে দলে ভিড়িয়েছেন। এ কারণে বিএনপির প্রতি তাঁর আগ্রহ ধীরে ধীরে কমে গেছে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করার ঘটনায় শুধু তিনি নন, সারা দেশের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।

তারেক রহমানের উদ্দেশে দেওয়া পোস্টে খান সাইফুল লেখেন, ‘আপনি যদি সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদের হাহাকার একবার শুনতে পারতেন, তাহলে বুঝতে পারতেন আপনার এই দল কারা চালায়।’

পোস্টের শেষাংশে নিজের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে তিনি লেখেন, ‘আমি স্বজ্ঞানে বিএনপির রাজনীতি ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন বিএনপির পরিবার, ভালো থাকবেন তারেক রহমান।’

তবে খান সাইফুলের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।