অধিকারপত্র ডটকম চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের অভিযোগে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মিরসরাইয়ের ইছাখালী ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন। এ সময় ট্রাক থেকে একটি মাছ ধরার নৌযানে ইউরিয়া সার তোলার সময় অভিযান চালানো হয়।
অভিযানে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়, যার মোট ওজন ৪৮ হাজার কেজি বা ৪৮ টন। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, এসব সার অবৈধভাবে মিয়ানমারে পাঠানোর উদ্দেশ্যে নৌযানে তোলা হচ্ছিল।
অভিযানে তিনজনকে আটক করার পাশাপাশি পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা সার, যানবাহন, নৌকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিয়ানমারে পাচারের অভিযোগে ৪৮ টন ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড।
চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ঘাটে অভিযান চালিয়ে ৯৬০ বস্তা সারসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।
#মিরসরাই #চট্টগ্রাম #ইউরিয়াসার #কোস্টগার্ড #পাচার #মিয়ানমার #বাংলাদেশ #অধিকারপত্র
